...
  • রাজনীতি

    তাহাজ্জুদ পড়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে: নওগাঁর জনসভায় তারেক রহমান

      প্রতিনিধি 29 January 2026 , 8:57:04 প্রিন্ট সংস্করণ

    নওগাঁয় নির্বাচনী জনসভায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সবাইকে একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে সকাল থেকেই ব্যালট বক্স পাহারা দিতে হবে এবং যে কোনো ধরনের কারচুপির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায়, নওগাঁ জেলার এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায়, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘১২ তারিখে যে ভোট দিতে যাচ্ছেন, সেই ভোটের অধিকার এক সময় বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, অনেক পরিবার আপনজন হারিয়েছে’।

    তারেক রহমান বলেন, ‘ভোটের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র এখনও সক্রিয় রয়েছে। একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আরেকটি গোষ্ঠী আছে, যারা আগে ও এখন-সব সময়ই ক্ষমতার সঙ্গে ছিল। গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই সময়ে আন্দোলন-সংগ্রামে তাদের কোথাও দেখা যায়নি। তারা মাঠে ছিল না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতাসীনদের সঙ্গেই ছিল’।

    বিজ্ঞাপন

    ভোটের দিন করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, ‘ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজ নিজ এলাকায় একসঙ্গে ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানরা সেখানে জামাতে নামাজ আদায় করবেন এবং অন্য ধর্মাবলম্বীদেরও সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন।
    সকাল সাতটায় ভোটকেন্দ্র খুলবে। ঠিক সেই সময়েই ভোট দেয়া শুরু করতে হবে। কোনো দেরি করা যাবে না। আর ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় খালি ব্যালট বক্স দেখিয়ে পরে ভরা ব্যালট বক্স দেখানো হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাদের ভুলে গেলে চলবে না’।

    ভোট কারচুপির বিষয়ে সতর্ক করে বিএনপি চেয়ারম্যান, অনেক সময় দেখা যায় ভোটকেন্দ্রের সামনে লাইন আছে, কিন্তু লাইন নড়ে না। বুঝতে হবে ভেতরে সিল মারা শুরু হয়েছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই নির্বাচন শুধু একটি নির্বাচন নয়। এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    জনসভা শেষে নওগাঁ ও জয়পুরহাটের ধানের শীষ প্রতীকের ৮ প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। পরে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি চেয়ারম্যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:14 PM ফিফা বিশ্বকাপের মঞ্চে নোরা ফাতেহি 6:09 PM জন্মদিনে নতুন ইতিহাস গড়লেন মুশফিক 5:34 PM ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী 5:23 PM সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ 5:13 PM লাইফ সাপোর্টে কারিনা কায়সার 4:40 PM খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন আমিনুল হকসহ ১৫ জন 4:19 PM এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান 3:28 PM গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর 3:13 PM ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের 6:47 PM বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ ক্রিকেটারকে সাজা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.