• বিনোদন

    ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

      প্রতিনিধি 5 June 2026 , 5:11:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তিনি।

    ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

    বিজ্ঞাপন

    পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবির তথ্য অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে বুবলী চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগও করেন।

    উল্লেখ্য, বুবলী ও শাকিব খানের বিয়ে হয় ২০১৮ সালের ২০ জুলাই। ২০২২ সালের ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান বুবলী। একই পোস্টে তিনি উল্লেখ করেন, ২০ জুলাই ২০১৮ ছিল তাদের বিয়ের দিন এবং ২১ মার্চ ২০২০ জন্মগ্রহণ করে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর।

    নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন ভক্তরা।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া 11:43 AM বিশ্বকাপের বিস্ময় ভোজিনিয়া এবার চিলিতে 11:24 AM অক্টোবরেই কোলকাতায় খেলবে ব্রাজিল! 6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ