• খেলা

    রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে স্কালোনি

      প্রতিনিধি 28 April 2026 , 5:20:55 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ বিশ্বকাপের পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার সম্ভাব্য নামের তালিকায় উঠে এসেছে লিওনেল স্কালোনির নাম। আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করা এই কোচ এখনও জাতীয় দলের সঙ্গে নতুন চুক্তি করেননি। সেই অনিশ্চয়তার মধ্যেই স্পেনে তাকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

    জাবি আলোনসোকে বরখাস্ত করার পর নতুন কোচের সন্ধানে আছে রিয়াল মাদ্রিদ। অন্তর্বর্তী দায়িত্বে আলভারো আরবেলোয়ার অধীনে দল খুব একটা সন্তোষজনক পারফরম্যান্স করতে পারেনি। এমন পরিস্থিতিতে স্প্যানিশ সংবাদমাধ্যমের আলোচনায় একাধিক সম্ভাব্য কোচের নামের সঙ্গে উঠে এসেছে স্কালোনির নামও।

    অবশ্য স্প্যানিশ ফুটবলের সঙ্গে স্কালোনির পরিচয় নতুন নয়। খেলোয়াড়ি জীবনে তিনি দেপোর্তিভো লা করুনা, রেসিং সান্তান্দের ও মায়োর্কার হয়ে খেলেছেন। পরে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত সেভিয়ায় হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফেও ছিলেন। ফলে স্পেনের ফুটবল পরিবেশ, সংস্কৃতি ও চাপ সম্পর্কে তার ধারণা যথেষ্ট পরিষ্কার।

    আরেকটি বাস্তব কারণও আলোচনায় এসেছে। খেলোয়াড়ি জীবন শেষ করার পর থেকেই স্কালোনি স্পেনে বসবাস করছেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি থাকেন মায়োর্কার কালভিয়া অঞ্চলের ছোট শহর এল তোরোতে। তবে জাতীয় দলের দায়িত্বের তুলনায় রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের কোচিং ভিন্ন ধরনের দাবি রাখে। সেখানে প্রতিদিন দলের সঙ্গে থাকা, অনুশীলন পরিচালনা, ক্লাবের ভেতরের সিদ্ধান্তে সরাসরি যুক্ত থাকা জরুরি। সে ক্ষেত্রে মায়োর্কা থেকে মাদ্রিদে স্থায়ীভাবে বা নিয়মিতভাবে থাকা লাগতে পারে।

    বিজ্ঞাপন

    গুঞ্জন ছড়ালেও স্কালোনির ঘনিষ্ঠ মহল রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগের খবর অস্বীকার করেছে। তাদের দাবি, ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন ক্লাবটির সঙ্গে স্কালোনির কোনো আলোচনা হয়নি। তবে রিয়ালের স্কোয়াডে আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো থাকা এবং নিকো পাজকে ফেরানোর সম্ভাবনা থাকায় স্কালোনির নাম আলোচনায় আলাদা মাত্রা পেয়েছে। এই দুই ফুটবলারই আর্জেন্টিনা জাতীয় দলের ভাবনায় আছেন এবং বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনাও রয়েছে।

    এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে স্কালোনির ভবিষ্যৎও এখনো চূড়ান্ত নয়। টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছেন। স্কালোনিও থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে নতুন চুক্তির মেয়াদ বা বেতন নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পর এ বিষয়ে অগ্রগতি হতে পারে।

    স্কালোনির বর্তমান চুক্তি চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ বিশ্বকাপের পরই সেটির মেয়াদ শেষ হবে। তাই বিশ্বকাপের পর তার ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে।

    গত বছরের জুনে স্কালোনি নিজেও ক্লাব কোচিং নিয়ে কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছিলেন, প্রস্তাব পেলেও এখনই কোনো ক্লাবের দায়িত্ব নেওয়ার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন। তার কথায়, ক্লাব কোচিং করতে ইচ্ছা থাকলেও স্বল্পমেয়াদে সেটি করবেন কি না, তা নিশ্চিত নয়।

    সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে স্কালোনির নাম জড়ালেও বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই আছে। বাস্তবতা হলো, আর্জেন্টিনার সঙ্গে তার চুক্তি বিশ্বকাপের পর শেষ হচ্ছে, নতুন চুক্তি এখনও হয়নি এবং ক্লাব কোচিং নিয়ে তিনি দরজা পুরোপুরি বন্ধও করেননি। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের কোনো নিশ্চয়তা আপাতত নেই।

    সূত্র: টিওয়াইসি স্পোর্টস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:20 PM রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে স্কালোনি 4:15 PM বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ 3:00 PM জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন 2:58 PM রেলিগেশন রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ জানাল বিসিবি 1:44 PM প্লাস্টিক সার্জারি নিয়ে ট্রল, সত্যটা জানালেন কেয়া পায়েল 1:06 PM ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম 12:28 PM কিশোর অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 12:19 PM প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ 12:01 PM প্যারিসে বায়ার্নের দাপট নাকি পিএসজির প্রতিশোধ 11:44 AM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন আজ