• বিনোদন

    মঞ্চে ঋতুরাজ বসন্ত রূপে অভিনেতা নিশক তারেক আজিজ

      প্রতিনিধি 17 April 2026 , 2:58:29 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ নিশক তারেক আজিজ উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ এর পর এবার রবীন্দ্রনাথের কালজয়ী কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’য় ঋতুরাজ বসন্ত চরিত্রে।

    দর্শক তাকে চেনে একজন ব্যস্ত গণমাধ্যম কর্মী ও টেলিভিশন নাটকের অভিনেতা হিসেবে। বড় পর্দায়ও দেখা গেছে একাধিকবার। কিন্তু মঞ্চের প্রতি টানটা তার পুরনো। সেই টানেই মঞ্চে ফিরলেন অভিনেতা নিশক। এবার তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’য় অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্র ‘ঋতুরাজ বসন্ত’ রূপে।

    সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির পরপর দুইটি সফল মঞ্চায়ন হয়। প্রেমের দেবতা বসন্ত রূপে তার প্রবেশ, সংলাপ আর শারীরিক অভিব্যক্তি দর্শকের করতালি কুড়ায়। বাসন্তী রঙের কস্টিউম, গলায় রুদ্রাক্ষ ও কয়েক লেয়ারের পুঁথির মালা মুকুট আর চঞ্চল উপস্থিতি দিয়ে তিনি মঞ্চে সত্যিকারের বসন্ত নিয়ে আসেন।

    নিশক বলেন, “চিত্রাঙ্গদা আমার জন্য নতুন না। এটা ছিল আমাদের ১২২ ও ১২৩তম শো। এছাড়াও রবীন্দ্রনাথের এই কাজটা নিয়ে স্বপ্নদলের পক্ষ থেকে ‘ভারত রঙ মহোৎসব’ এর আমন্ত্রণে উড়িষ্যা ও দিল্লিতে ইতোমধ্যে দুইটি শো করেছি। বসন্ত চরিত্রটি কেবলমাত্র প্রেমের দেবতা না, একটি দর্শন। রূপ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার শক্তি চিরস্থায়ী – রবীন্দ্রনাথ এটাই বলতে চেয়েছেন। এই মেসেজটা এখনকার সময়ে খুব জরুরি।”

    বিজ্ঞাপন

    নিশক এর শিল্পীজীবন শুরু মঞ্চনাটক দিয়ে। নাট্যকার ও নির্দেশক দীন মোহাম্মদ মন্টুর হাত ধরে মঞ্চে অভিনয়ের পর তিনি টেলিভিশন নাটকে নিয়মিত মুখ হয়ে ওঠেন। চলচ্চিত্রকার তারেক মাসুদের ‘রানওয়ে’, নির্মাতা আশরাফী মিঠুর মেগা সিরিয়াল ‘দৈনিক তোলপাড়’, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, নির্মাতা খালিদ মাহমুদ মিঠু সহ বহু নির্মাতার দর্শকপ্রিয় কাজে তাকে দেখা গেছে। বর্তমানে একাধিক ধারাবাহিক ও খণ্ডনাটকে কাজ করছেন।

    বসন্ত চরিত্রটি কেবলমাত্র প্রেমের দেবতা না, একটি দর্শন। রূপ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার শক্তি চিরস্থায়ী – রবীন্দ্রনাথ এটাই বলতে চেয়েছেন।

    নিশক তারেক আজিজ

    তবু মঞ্চ ছাড়েননি। তিনি বলেন, “টিভি-সিনেমা আমাকে পরিচিতি দিয়েছে, গ্রাসাচ্ছাদন দিয়েছে। কিন্তু মঞ্চ আমাকে শিল্পী বানিয়েছে। মঞ্চের সাথে নাড়ির টান। তাই সময়-সুযোগ পেলে সারাজীবন মঞ্চে কাজ করতে চাই। চিত্রাঙ্গদা’র মতো ক্ল্যাসিক কাজের অফার তো আর ফেরানো যায় না।”

    নাটকটির নির্দেশক নাট্যজন জাহিদ রিপন জানান, “বসন্ত চরিত্রের জন্য আমাদের এমন একজনকে দরকার ছিল যার ভেতরে একইসাথে চাঞ্চল্য আর গভীরতা আছে। নিশক এর অভিজ্ঞতা আর ডেডিকেশন দেখে আমি নিশ্চিত ছিলাম। রিহার্সাল থেকেই তার ইনপুট নাটকটাকে সমৃদ্ধ করেছে।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের 1:00 PM ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া 12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই