• বিনোদন

    বিয়ে নিয়ে মজা করে বিপাকে ভিকি

      প্রতিনিধি 18 March 2026 , 11:38:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্যাটরিনার প্রতি গভীর ভালোবাসা, আনুগত্য ও রসায়নে ভিকি কৌশল যেন এক ‘আদর্শ স্বামী’র প্রতিকৃতি। এ মুহূর্তে বলিউডের ‘পারফেক্ট কাপল’ বলা হয় ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলকে। ২০২১ সালে বিয়ের পর থেকে আজও ‘ভিক্যাট’ জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ প্রবল। তবে সেই ‘আদর্শ স্বামী’ ইমেজে এবার একটু ধাক্কা লাগল। এক বিয়ের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে মজার ছলে করা এক মন্তব্যর জেরে বিতর্কের কেন্দ্রে ‘উরি’ তারকা।

    বিজ্ঞাপন

    সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে মঞ্চে উঠে বরকে উদ্দেশ করে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার জনপ্রিয় ডায়লগ-‘হাও ইজ দ্য জোশ?’ বলতেই দর্শকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এরপর ভিকি মজা করে বলেন ব্যাচেলরদের ‘জোশ’ সবসময়ই ‘হাই’, কিন্তু বিবাহিতদের ক্ষেত্রে সেটা সময়ের সঙ্গে একটু ‘কমে যায়’। তার এই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশ বিষয়টি ভালোভাবে নেননি।

    ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। একজন ভক্ত মন্তব্য করেন, ‘২০২৬ সালেও কি আমরা এমন বাজে ম্যারেজ জোকস শুনব?’ আরেকজনের কটাক্ষ-‘ভিকি সবসময়ই এ ধরনের মন্তব্য করে পার পেয়ে যায়!’

    একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত ভিকিকে শিগগির দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। সেখানে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন স্ত্রীর এক্স রণবীর কাপুর ও আলিয়া ভাট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা 11:47 AM জয়ের আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে 11:40 AM জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে 11:17 AM টাইব্রেকারে জিতে শেষ ষোলতে মরক্কো 6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ 5:40 PM রহস্যই থেকে গেল ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু 5:11 PM ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু