• রাজনীতি

    শবেবরাত উপলক্ষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করেন তারেক রহমান

      প্রতিনিধি 3 February 2026 , 6:36:04 প্রিন্ট সংস্করণ

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলে-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান, শবেবরাত উপলক্ষে এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির অফিশিয়াল ওয়েবসাইটে তার এ বাণী প্রকাশ করা হয়।

    এতে তারেক রহমান বলেন, ‘শাবান মাসের একটি মহিমান্বিত রাত হলো শবেবরাত। ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এ রাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এই রজনী রমজান মাসের আগমনী বার্তাও বহন করে’।

    বিজ্ঞাপন

    তিনি বলেছেন, ‘আমরা সবাই যদি সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখি, তবে এই মহিমান্বিত রাতে আমাদের এই প্রার্থনা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন’।

    বিএনপি’র চেয়ারম্যান বলেন, ‘এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় এবং নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।

    অপরদিকে, তিনি বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বান জানান। আর বাণীর শেষাংশে এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

    সুত্র: ঢাকা, ৩ ফেব্রুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:22 PM বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই 4:54 PM ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 4:18 PM বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো বিশ্বকাপ খেলেনি 3:56 PM হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০৯ 3:03 PM মহাকাশে বিশ্বকাপের বল ‘ট্রিওন্ডা’, গবেষণায় নাসা 1:48 PM টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন 1:26 PM ১২ বছরের অপেক্ষার অবসান, নকআউটে জার্মানি 12:41 PM ‘ক্লোজডোর’ অনুশীলনের পর আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত 12:13 PM বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিলো ব্রাজিল 11:55 AM শরণার্থী শিবির পেরিয়ে বিশ্বকাপের আলোয়