• বিনোদন

    এবার জয়ার ডিমের ভেলপুরি

      প্রতিনিধি 7 March 2026 , 9:18:27 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যখন পর্দায়, তখন তিনি মোহনীয় অভিনেত্রী। যখন রান্নাঘরে, তখন পুরোদস্তুর গৃহিণী। কখনও মাঠে নেমে সবজি ফলান। আবার কখনও সোশ্যাল মিডিয়া ভক্তদের জন্য তুলে ধরেন জিভে জল আনা সব রেসিপি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এমনই এক অদ্ভুত অথচ লোভনীয় রেসিপি শেয়ার করলেন জনপ্রিয় তারকা জয়া আহসান। এর নাম দিয়েছেন ‘ডিমের ভেলপুরি’।

    অভিনেত্রী জানান, ছোটবেলায় ডিম খেতে তার চরম অনীহা ছিল। সে সময় মেয়েকে ডিম খাওয়াতে বেশ বেগ পেতেন তার মা। তবে হাল ছাড়েননি। মেয়েকে পুষ্টি জোগাতে তিনি উদ্ভাবন করেছিলেন এক দারুণ কৌশল। মায়ের সেই কৌশলী রেসিপিই এখন জয়ার সকাল-সন্ধের প্রিয় স্ন্যাকস।

    বিজ্ঞাপন

    তবে এই রেসিপির আসল সিক্রেট লুকিয়ে আছে অন্য একটি উপাদানে। সসের ওপর ছড়িয়ে দিতে হবে কুড়কুড়ে ‘বম্বে সুইটস’ চানাচুর। জয়ার কথায়, এই চানাচুর ছাড়া এই রেসিপি একেবারেই অসম্পূর্ণ। এর সঙ্গেই জড়িয়ে আছে তার শৈশবের হাজারো স্মৃতি। যাঁরা একটু বেশি চটপটে স্বাদ পছন্দ করেন, তারা এর সঙ্গে যোগ করতে পারেন গোলমরিচ গুঁড়ো এবং কুচি করা পেঁয়াজ। ব্যস, তৈরি জয়ার পছন্দের ডিমের ভেলপুরি। অভিনেত্রীর এই নতুন রেসিপি ইতিমধ্যেই নেটপাড়ায় বেশ সাড়া ফেলেছে। সাধারণ উপকরণের এমন জাদুকরি ব্যবহার দেখে মুগ্ধ তার ভক্তরা।

    এর আগে জয়ার বানানো দই-চানাচুর মিশিয়ে খাওয়ার একটি রেসিপি সামাজিকমাধ্যমে বেশ আলোচনায় আসে। অভিনেত্রী জানান, এটি তার ছোটবেলার খুব প্রিয় একটি খাবার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি শৈশবের আরেকটি পছন্দের খাবারের ভিডিও প্রকাশ করেছেন, যা অল্প সময়েই প্রায় ২০ লাখ ভিউ পেয়েছে।

    অভিনেত্রী অনেক আগে থেকেই সামাজিকমাধ্যমে নিজের ছাদবাগান এবং পালন করা হাঁস-মুরগি নিয়ে ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। সেগুলোও তার অনুসারীদের কাছে বেশ জনপ্রিয়। জয়া মাঝেমধ্যেই এমন ঘরোয়া রেসিপি শেয়ার করে বুঝিয়ে দেন, তারকা হলেও মাটির কাছাকাছি থাকতেই তিনি বেশি ভালোবাসেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা 1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী