• চাকরি

    শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয় : শিক্ষামন্ত্রী

      প্রতিনিধি 5 March 2026 , 5:34:36 প্রিন্ট সংস্করণ

    মাউশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    তিনি বলেন, বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় ঘুরতে না হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাউশি মিলনায়তনে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে, এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ডিজিটাল অটোমেশন এবং আধুনিক পদ্ধতি চালুর ওপর বিশেষ জোর দেন।

    অপরদিকে, বদলিতে তদবির কালচার বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এমন একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে সেবাপ্রার্থীরা সহজেই তাদের সমস্যার ধরণ অনুযায়ী সংশ্লিষ্ট ডেস্ক বা কর্মকর্তার তথ্য জানতে পারেন।

    সুত্র: ঢাকা, ৫ মার্চ-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:34 PM শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয় : শিক্ষামন্ত্রী 5:14 PM ৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ২১০ ফ্লাইট 5:11 PM প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা-প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন, নাম প্রকাশ করে নির্দেশনা 5:04 PM খালেদা জিয়া স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত 4:54 PM স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান 4:37 PM সৌদি আরবের সাথে চুক্তির কারণে ইরান যুদ্ধে যোগ দিতে পারে পাকিস্তান 4:22 PM বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 4:03 PM বিএনপি’র সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 3:59 PM সন্ত্রাসবিরোধী আইনে মামলা: সাংবাদিক আনিস আলমগীরের জামিন 3:36 PM রাজধানীতে জুয়েলারি দোকানের ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট