• জাতীয়

    ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৯৭টির আনুষ্ঠানিক ফল ঘোষণা

      প্রতিনিধি 13 February 2026 , 5:05:47 প্রিন্ট সংস্করণ

    আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন-ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭ আসনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন-ইসি। এর মধ্যে ২০৯টি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আর ৬৮টি বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামি আন্দোলন ১টি, খেলাফত মজলিস ১টি, গণসংহতি ১টি, বিজেপি ১টি, গণঅধিকার পরিষদ ১টি এবং স্বতন্ত্র ৭টি আসনে জয় লাভ করেছে।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে, সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

    বিজ্ঞাপন

    এ ছাড়াও নির্বাচন কমিশন জানিয়েছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। অপরদিকে ৩০০ আসনের মধ্যে ১টি আসনের ভোট আগেই স্থগিত করা হয়।

    আখতার আহমেদ জানান, নির্বাচনে মোট ভোট দিয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ প্রদান করেছে সাধারণ মানুষ। এর মধ্যে-হ্যাঁ ভোট দিয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং না ভোট দিয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার।

    তিনি আরও বলেন, গণভোটে ২৯৯টি আসনের গণভোট গণনা করা হয়েছে। চট্টগ্রামের ২টি আসনে ফলাফল আদালতের স্থগিতাদেশ থাকায় সেখানকার প্রার্থীদের ভোট হিসেব করা হয়নি। আর আদালতের বাধা না থাকায় সেখানকার গণভোটের হিসাব করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে 5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া