• আইন-আদালত

    নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

      প্রতিনিধি 12 February 2026 , 11:58:23 প্রিন্ট সংস্করণ

    ভোট প্রদানের পর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস ধরে গুজব শুনছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আপনারা নিজেরাই দেখছেন চমৎকার ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কাও নেই। প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম।

    বিজ্ঞাপন

    সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে কমিশনার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফল মেনে নেয়ার বক্তব্য এসেছে বলে তিনি উল্লেখ করেন। টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, সবাই সেটা মেনে নেবেন এটাই স্বাভাবিক। দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে বলে তিনি আশা করছেন।

    নিজের অভিজ্ঞতা উল্লেখ করে কমিশনার বলেন, ২০১৮ সালের নির্বাচনে এই কেন্দ্রেই আমি ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল। আপনারা জানেন আমি ১৬ সালে অবসর গ্রহণ করেছি। এখন ডিএমপি কমিশনার হিসেবে মিন্টু রোডে থাকি। ২০১৮ সালে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসে গেটটা পার হয়ে যখন ভেতরে গিয়েছিলাম, তখন আমাকে বলা হলো আপনার ভোট দেয়া হয়েছে। এই কথা শুনে আমি গেট থেকেই ফেরত চলে গিয়েছিলাম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:58 AM নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার 11:47 AM জাতির এই ক্রান্তিলগ্নে একটা অবদান রাখতে হবে-আমি সেই চেষ্টা করছি: সিইসি 11:47 AM ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিলেন আমিনুল 9:49 AM ভোট দিলেন তারেক রহমান 8:49 AM বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোট দিচ্ছেন ভোটাররা 7:46 AM জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু 9:07 PM জয়-পরাজয় মেনে নেয়ার আহ্বান সিইসি’র 8:20 PM রাত পোহালেই বহুল প্রত্যাশিত ও আলোচিত ‍২ ভোট 7:54 PM সৈয়দপুরকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: মাহদী আমিন 7:15 PM গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামী লীগ, ৩ ভাগে বিভক্ত ভোট ব্যাংক