• জাতীয়

    প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দেবেন: তথ্যমন্ত্রী

      প্রতিনিধি 7 March 2026 , 3:54:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    শনিবার (৭ মার্চ) দলীয় সংসদ সদস্যদের জন্য বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    তথ্যমন্ত্রী বলেন, আমরা আজ দ্বিতীয় দিনের মতো আমাদের কর্মশালা শুরু করেছি। মোট ৪টা সেশনের মধ্যে তিন নম্বর সেশন গেলো। আজকে বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়েই আমাদের এই কর্মশালা সমাপ্ত হবে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে কথা বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে সব মনোযোগকে নিহিত করেছি সেই কাজে।

    মন্ত্রী বলেন, জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কীভাবে কাজে লাগাতে পারি, এবং সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্বগুলো আমাদের আছে, সেটা আমরা কীভাবে করতে পারি-সেগুলো নিয়ে কাজ করছি।

    আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি। দুই দিনের এ কর্মশালা শেষ হচ্ছে আজ শনিবার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:57 PM বাংলাদেশ নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন 12:37 PM যিশুর মূর্তি ভাঙার বিচার করলেও মসজিদ-গির্জা ধ্বংসের ঘটনায় নিশ্চুপ ইসরায়েল 12:28 PM ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অফিস ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ের পদক্ষেপ 12:06 PM সংরক্ষিত আসনে বিএনপি জোটের সব ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি 11:48 AM এশিয়া-প্রশান্ত অঞ্চলে এডিবির রেকর্ড ২৯.৩ বিলিয়ন ডলারের সহায়তা 11:30 AM দেশের স্বার্থে যেকোনো আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী 11:12 AM ২ পরিবর্তন নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 6:51 PM তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে 6:16 PM ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী 5:10 PM গরমে হিট স্ট্রোকের লক্ষণ ও করণীয়