• আইন-আদালত

    ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

      প্রতিনিধি 4 March 2026 , 7:18:00 প্রিন্ট সংস্করণ

    ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানী ঢাকাসহ দেশের ৬ সিটি করপোরেশনে ৬জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

    বিজ্ঞাপন

    রিটকারী অপর ৫ আইনজীবী হলেন, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ৬ সিটি করপোরেশনে ৬জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়। ৬ প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ৬ সিটি করপোরেশনে যে ৬ প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:43 PM শান্তর দৃঢ়তা ও তানজিদের ঝড়ে সিরিজে সমতা বাংলাদেশের 6:33 PM শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের 6:24 PM জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ২২ 6:04 PM বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী 5:11 PM সৌদি আরবে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী 4:56 PM জাপানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প 4:48 PM আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা 4:16 PM জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী 3:51 PM নাহিদের ফাইফারে ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড 3:11 PM ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া