• রাজনীতি

    বিগত নির্বাচনে ভোট নিয়ে নাটক হয়েছে, এবার মানুষ অধিকার প্রয়োগ করবে: তারেক রহমান

      প্রতিনিধি 9 February 2026 , 2:06:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিগত তিনটি নির্বাচনে ভোট নিয়ে নাটক হয়েছে এবং মানুষ ভোট দিতে পারেনি মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার দেশের মানুষ ভোট দেবে। নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে।

    রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের কিছু সাহসী সন্তান জীবন উৎসর্গ করে সেই অধিকার ফিরিয়ে দিয়েছে। গুম-খুনের শিকার ভাইবোনদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে সেটি দেখে।

    বিগত সরকারের উন্নয়ন দর্শনের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই দীর্ঘ সময়ে কোনো কাজই হয়নি।

    বিজ্ঞাপন

    তারেক রহমান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোট দিলেই হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। কারা মানুষের পাশে থাকে এবং কাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে-সেটি বিবেচনা করতে হবে। এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সঠিক পরিকল্পনা শুধু বিএনপিরই আছে।

    দেশের অর্থনৈতিক সংকট ও বেকারত্ব নিয়ে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে প্রচুর টাকা পাচার করা হয়েছে। আমাদের তরুণদের একটি বড় অংশ আজ বেকার। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই সমস্যার সমাধান করবে।

    তিনি আরও বলেন, আমাদের সব পরিকল্পনার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি করতে হবে। সরকার গঠনের প্রথম দিন থেকেই আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব। এমন এক পরিবেশ তৈরি করা হবে যেখানে সবাই নিরাপদে থাকবে।

    বাড্ডা ও সাতারকুল এলাকার স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, অতীতে বিএনপি যতবার ক্ষমতায় ছিল, দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। আগামী ১২ তারিখ দেশ ও মানুষের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত