• খেলা

    নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

      প্রতিনিধি 27 June 2026 , 12:23:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে অপরাজিত থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আফ্রিকান দেশ কেপ ভার্দে। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্ব নিশ্চিত করা সবচেয়ে ছোট দেশ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। জনসংখ্যার বিচারে বিশ্বকাপে খেলা তৃতীয় ক্ষুদ্রতম দেশ হলেও প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিয়েই বড় দলগুলোকে তাক লাগিয়ে দিচ্ছে তারা। গ্রুপ ‘এইচ’ এ তিন ম্যাচ খেলে এখনও হারের মুখ দেখেনি ‘ব্লু শার্কস’রা।

    নকআউটের প্রথম লড়াইয়েই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। আগামী ৪জুলাই মিয়ামিতে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এই ম্যাচ। ম্যাচের আগে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে কথা বলেছেন কেপ ভার্দের কোচ বুবিস্তা।

    বিজ্ঞাপন

    লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার এই লড়াইটিকে একটি বড় সম্মান হিসেবে দেখছেন বুবিস্তা। তিনি বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দেশ, যার সাথে আমাদের দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। কারণ কেপ ভার্দের অনেক মানুষ সেখানে অভিবাসী হিসেবে বসবাস করছেন।’

    গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ড্র এবং এর আগে উরুগুয়ে ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্দে। তবে কোচ বুবিস্তার কাছে এটি কোনো ‘রূপকথা’ ছিল না; বরং কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং চাপের মুখে ভেঙে না পড়ার মানসিকতার ওপর ভিত্তি করেই অর্জিত হয়েছে এই সাফল্য।

    তিনি বলেন, ‘ছেলেরা যা অর্জন করেছে, তার জন্য আমি গর্বিত। আমাদের সমর্থকেরা এই আনন্দের যোগ্য। আর একটা গোল পেলে আরও ভালো হতো, খুশিটা আরও বাড়ত। ম্যাচটি জেতার জন্য দল সাধ্যমতো সবকিছুই করেছে এবং আমি তাদের ওপর সন্তুষ্ট।’

    সাফল্যের এই আনন্দ অবশ্য কিছুটা চমকে যাওয়ার মতোই বলে উল্লেখ করেন তিনি। বুবিস্তা যোগ করেন, ‘এটি কিছুটা চমকে যাওয়ার মতোই ব্যাপার, যদিও প্রথম দুই ম্যাচের পর আমাদের মাথায় সবসময়ই ছিল যে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পারি। আমরা ছোট একটি দেশ হতে পারি, কিন্তু আমরা যা পেতে চাই তার জন্য লড়াই করি। আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:23 PM নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ 11:48 AM জাপানের কাছে কাটা পড়বে ব্রাজিলের হেক্সা মিশন 11:30 AM স্পেনের কাছে হেরে বিদায় উরুগুয়ের 1:20 PM ব্রাজিলকে হুঙ্কার দিলো জাপান 4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর