
প্রতিনিধি 28 April 2026 , 12:28:25 প্রিন্ট সংস্করণ

রাজধানীর রূপনগর থানা পুলিশের উদ্যোগে কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে ব্যতিক্রমধর্মী “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত এ মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ কেবল আইনগত সমস্যা নয়; এগুলো সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ফল। তাই সচেতনতা বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব।