• খেলা

    বিশ্বজয়ীকে পেতে রিয়ালের ২ হাজার কোটি টাকার প্রস্তাব

      প্রতিনিধি 10 June 2026 , 5:01:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্প্যানিশ ফুটবল ট্রান্সফার বাজারে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তাকে দলে টানতে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দেয়া বড় অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তার বর্তমান ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রস্তাবের পরিমাণ ছিল ১৫০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি।

    ক্লাব সূত্রের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ সম্প্রতি তাদের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আলভারেজের জন্য এই প্রস্তাব পাঠায়। তবে অ্যাথলেটিকো স্পষ্ট জানিয়ে দেয়, খেলোয়াড়কে ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তাদের দাবি, আলভারেজের চুক্তিতে ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে, এবং সেই অঙ্কের কমে কোনো আলোচনাই সম্ভব নয়।

    প্রস্তাব প্রত্যাখ্যানের পর বিষয়টি প্রকাশ্যে আসে রিয়াল মাদ্রিদের একটি বিবৃতির মাধ্যমে। সেখানে বলা হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আলভারেজের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু অ্যাথলেটিকো সেটি গ্রহণ না করে রিলিজ ক্লজের বিষয়টি সামনে আনে।

    বিজ্ঞাপন

    এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হয় অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়ালের বিবৃতিটি শেয়ার করে তারা ব্যঙ্গাত্মকভাবে কয়েকটি পোস্ট দেয়, যেখানে হাসির ইমোজি ব্যবহার করে কটাক্ষ করা হয়। এক পোস্টে ক্লাবটি জানায়, রিয়ালের কাছ থেকে কোনো কিছুর জন্য তারা কৃতজ্ঞ নয় এবং আলভারেজকে নিয়ে কোনো প্রস্তাবই তারা বিবেচনা করছে না। আরেকটি পোস্টে রিয়ালকে উদ্দেশ করে একাডেমি থেকে খেলোয়াড় নেয়ার প্রসঙ্গ টেনে তীব্র সমালোচনাও করা হয়।

    ফুটবল বিশ্লেষকদের মতে, দুই নগর প্রতিদ্বন্দ্বীর এমন প্রকাশ্য কথার লড়াই লা লিগার প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলেছে। যদিও ট্রান্সফারটি বাস্তবে হয়নি, তবে বড় অঙ্কের এই প্রস্তাব ও তার পরবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া ইউরোপিয়ান ফুটবলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    বর্তমানে ২৬ বছর বয়সী আলভারেজকে ২০২৪ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে দলে নেয়া হয়। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড গত মৌসুমে ৪৯ ম্যাচে ২০ গোল করে দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পারফরম্যান্সে অ্যাথলেটিকো লা লিগায় শীর্ষ চার নিশ্চিত করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও জায়গা করে নেয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:01 PM বিশ্বজয়ীকে পেতে রিয়ালের ২ হাজার কোটি টাকার প্রস্তাব 4:08 PM বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 3:05 PM বিশ্বকাপে বিশেষ অনুমতি পেল ইরান 2:55 PM মেসির আর্জেন্টিনা নাকি নেইমারদের ব্রাজিল, ৪ বিভাগের কোথায় কে এগিয়ে? 1:39 PM দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে চান এনা 1:00 PM ভবিষ্যতের শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তি-নির্ভর: প্রধানমন্ত্রী 12:28 PM খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি 11:52 AM সাকিবের পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসান 11:44 AM মাঠে ফিরেই মেসির গোল, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার 6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন