• জাতীয়

    জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন

      প্রতিনিধি 28 April 2026 , 3:00:59 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। একই সঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ করেছে সংস্থাটি, যার মধ্যে ছয়টি অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

    প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থিতা ও অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যতে দেখা যাবে বলে আশা করছে ইইউ।

    গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:18 PM অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ 6:03 PM সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর 5:46 PM আলজেরিয়ার সাথে একমাত্র দেখাতেই নাভিশ্বাস তুলেছিলেন মেসি 4:52 PM রোনালদোর মেয়ে আর্জেন্টিনা সমর্থক! 4:29 PM ফরমেশন নিয়ে স্কালোনির গোপন দাবার চাল 3:56 PM রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া 3:30 PM যেসব শর্তে শান্তিচুক্তিতে একমত ইরান-যুক্তরাষ্ট্র 2:35 PM আলজেরিয়া ম্যাচের আগে জোড়া সুখবর দিলেন স্কালোনি 1:25 PM ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ৪ দেশ 1:00 PM একাদশের ১১ জনই জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি