• আন্তর্জাতিক

    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান

      প্রতিনিধি 15 April 2026 , 4:44:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করতে ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেছিল।

    বুধবার (১৫ এপ্রিল) এমনটিই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ দিকে ইরান চীনা কোম্পানি আর্থ আই কো-এর নির্মিত ও উৎক্ষেপিত টিইই-০১বি নামের স্যাটেলাইটটির নিয়ন্ত্রণ নেয়।

    চীন থেকে মহাকাশে উৎক্ষেপণের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ শাখা স্যাটেলাইটটি অধিগ্রহণ করে বলে ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে জানানো হয়। সংবাদমাধ্যমটি আরও জানায়, ইরানের সামরিক কমান্ডাররা স্যাটেলাইটটিকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দেন। সময় উল্লেখ করা স্থানাঙ্কের তালিকা,স্যাটেলাইট চিত্র ও কক্ষপথ বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য তুলে ধরা হয়।

    মার্চ মাসে এসব স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ওই স্যাটেলাইট দিয়ে ছবি তোলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চুক্তির অংশ হিসেবে আইআরজিসি বেইজিংভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এম্পোসাট পরিচালিত বাণিজ্যিক স্থল স্টেশন ব্যবহারের সুযোগ পায়। এ প্রতিষ্ঠানের নেটওয়ার্ক এশিয়া, লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৩, ১৪ ও ১৫ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি ধারণ করে স্যাটেলাইটটি।

    বিজ্ঞাপন

    ১৪ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান হামলার শিকার হয়েছে। এছাড়া একই সময়ে উপগ্রহটি জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি, বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির আশেপাশে ও ইরাকের এরবিল বিমানবন্দরের কাছাকাছি এলাকাগুলোও পর্যবেক্ষণ করে। এসব এলাকায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি করা হামলার সময়ের সঙ্গেই এই নজরদারি পরিচালিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। এ

    বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও হোয়াইট হাউজ, সিআইএ, পেন্টাগন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ওয়াশিংটনে দেশটির দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে আর্থ আই কো ও এম্পোসাটও রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, এম্পোসাট ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সম্পর্ক নিয়ে হোয়াইট হাউজ সরাসরি মন্তব্য না করলেও একজন মুখপাত্র গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করেন।

    সেখানে ট্রাম্প সতর্ক করে বলেন, চীন যদি ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে, তাহলে তারা ‘বড় সমস্যায়’ পড়বে। এ বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে চীনা দূতাবাস ফিন্যান্সিয়াল টাইমসকে জানায়, চীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর কল্পনাপ্রসূত ও ইঙ্গিতপূর্ণ ভ্রান্ত তথ্য ছড়ানোর আমরা কঠোরভাবে বিরোধিতা করি।

    সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের