...
  • আন্তর্জাতিক

    ১০০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি: শুভেন্দু

      প্রতিনিধি 6 May 2026 , 2:49:39 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পশ্চিমবেঙ্গের নন্দিগ্রামে নিজের আসনে টানা তিনবার নির্বাচনে জিতেছেন শুভেন্দু অধিকারী। ২০১৬, ২০২১ তারপর ২০২৬। এবারের নির্বাচনে নয় হাজারের বেশি ভোট পেয়ে চমক দেখিয়েছেন শুভেন্দু। নন্দিগ্রামের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘নন্দীগ্রামের ঋণ আমি শোধ করব। বিজেপি ১০০ বছর ক্ষমতায় থাকবে।’

    বুধবার (৬ মে) সকালে নন্দীগ্রামে জয় উদযাপন করেন তিনি। সমর্থকরা তাকে সাদরে অভ্যর্থনা জানান। এ সময় দলের কর্মী-সমর্থকদের হিংসা থেকে বিরত থাকার বার্তা দিয়ে বলেন, ‘আইনি পথে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না।’

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, এবারের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর- দুই গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু। ফলাফলও এসেছে ভালো। দুই আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

    বিজ্ঞাপন

    ফলাফল ঘোষণার পরদিন অর্থাৎ মঙ্গলবার (৫ মে) বিকেলে ভবানীপুরে বিজয় উদযাপন করেন। সেখানকার কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। পরদিন বুধবার সকালে নিজের এলাকা নন্দীগ্রামে যান শুভেন্দু। পূজা দিয়েছেন বজরংবলির মন্দিরে। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে জনজায়ার দেখা যায়। হাজার হাজার সমর্থকের শুভেচ্ছায় ভাসেন তিনি।

    বছরের পর বছর বাংলা শাসনের ভার ছিল কলকাতার বাসিন্দার হাতে। এবার মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। নন্দীগ্রামের মানুষের একটাই দাবি, নিজেদের ভরপুত্রই যেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পায়।

    এদিন নন্দীগ্রামের রাজনৈতিক সহযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানান তিনি। নন্দীগ্রামের চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন শুভেন্দু। মঞ্চ থেকে শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামের মানুষ বরাবর আমার ওপর ভরসা করেছেন। ২ বার সাংসদ করেছেন। তিনবার বিধায়ক। নন্দীগ্রামের ঋণ আমি শোধ করবই।’ জোর গলায় তিনি আরও বলেন, ‘১০০ বছর বাংলা শাসন করবে বিজেপি।’

    যেহেতু ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাই নিয়ম অনুযায়ী কয়েক দিনের মধ্যেই একটি আসন ছাড়তে হবে শুভেন্দুকে। এদিন নন্দীগ্রামবাসীকে তিনি বলেন, ‘আমার হাতে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, দল যে আসন ছাড়তে বলবে, সেটা আমাকে ছাড়তে হবে। তবে ভবানীপুর হোক বা নন্দীগ্রাম, আমি পাশে আছি, দায়িত্ব পালন করতে আমি ভুল করি না। সিদ্ধান্ত যাই হোক, আমাকে আপনারা সবসময় পাবেন।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:49 PM ১০০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি: শুভেন্দু 1:43 PM ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনীতে যাবেন প্রধানমন্ত্রী 12:47 PM ৩ বিশ্বকাপেই মিলেছে পূর্বাভাস, এবার চ্যাম্পিয়ন হতে পারে নতুন যে দেশ! 12:35 PM বন্ধুত্বের আড়ালে প্রেমের হাতছানি তৃপ্তি-শ্যামের 12:16 PM স্টেডিয়ামে আর মেলা নয়, খেলাধুলার জন্যই ব্যবহার হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 12:02 PM সাকার ট্যাপ-ইনে ২০ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে ফাইনালে আর্সেনাল 11:44 AM আজ সভায় বসছে বিসিবি, নির্বাচনসহ আরও যেসব বিষয়ে সিদ্ধান্ত 11:30 AM রাওয়ালপিন্ডির সাফল্য কি ধরা দিবে ঘরের মাঠে? 7:04 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 6:32 PM টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.