• অপরাধ

    র‌্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

      প্রতিনিধি 31 March 2026 , 1:43:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাগুরার শ্রীপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আলম খান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলম খান উপজেলার দাইরপোল এলাকার মৃত হাসমত আলী খানের ছেলে।

    র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প সূত্র জানায়, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খামারপাড়া রোকন মোড় এলাকায় মনোজিতের ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়।

    সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

    বিজ্ঞাপন

    র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ অস্ত্র মজুদ ও ব্যবহারের অভিযোগে নজরদারি চলছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিত এই অভিযানে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

    উদ্ধার হওয়া অস্ত্রগুলো জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে জনবহুল এলাকায় এমন অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

    র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে জোরালো তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:49 PM বিশ্বকাপে যাচ্ছে ইরান 1:20 PM সিলেটে পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিল বাংলাদেশ 12:57 PM ভুল চিকিৎসায় মারা গেছেন কারিনা, অভিযোগ বাবার 12:45 PM চেলসিকে হারিয়ে এফএ কাপ চ্যাাম্পিয়ন ম্যান সিটি 11:26 AM বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা দক্ষিণ কোরিয়ার 11:12 AM স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান নিহত 6:30 PM লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২৭৮, বিনা উইকেটে পাকিস্তানের ২১ 5:08 PM ধসের মুখে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি 4:15 PM ফ্যাসিস্টের বিরুদ্ধে কারিনা ছিলেন নির্ভীক কণ্ঠস্বর: নাহিদ 3:44 PM চাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর