• আন্তর্জাতিক

    ইরান যুদ্ধে অংশ নিতে ২৫০০ ‘স্থলসেনা’ পাঠালো যুক্তরাষ্ট্র

      প্রতিনিধি 14 March 2026 , 2:09:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলমান ইরান যুদ্ধে অংশ নিতে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে।

    জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

    এ যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনও সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

    মূলত এ মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা।

    বিজ্ঞাপন

    এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এ যুদ্ধ শেষ করার কোনও পরিকল্পনা তাদের নেই।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েলের বিভিন্ন শহর ও আশপাশের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নানান স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে ইরান অনেকটা অতিপ্রতিরোধ্য। তাই পরিস্থিতি বিবেচেনায় নতুন করে মেরিন সেনা পাঠালো যুক্তরাষ্ট্র।

     সূত্র: আল-জাজিরাসিবিসি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:44 AM বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি 11:23 AM দিল্লি বিমানবন্দরে ‘হেনস্তা’, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 6:31 PM “যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর” 6:07 PM কাউন্টি অভিষেকে হাসানের দারুণ বোলিং 4:45 PM বেনজীরকে দুবাই থেকে ফেরত আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 4:33 PM টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পরও বাংলাদেশের সংগ্রহ ২৭৪ 4:17 PM ৭০৯ দিন পর জার্মানির জার্সিতে ফিরছেন নয়্যার 3:21 PM ২৭তম বিসিএস বঞ্চিতরা নিয়োগের ৬ মাসেও পাননি বেতন 3:08 PM শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু 2:56 PM সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার