• জাতীয়

    এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী তারেক রহমান

      প্রতিনিধি 12 March 2026 , 4:13:30 প্রিন্ট সংস্করণ

    জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তৃতা করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই।

    বিজ্ঞাপন

    তিনি আরো বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল।

    প্রধানমন্ত্রী বলেন, বিগত দেড় দশকে যারা নিজেদের এমপি পরিচয় দিতেন, তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। কিন্তু আজকের সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।

    তারেক রহমান বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং সুনির্দিষ্ট যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই আমরা। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদ পরিচালনায় আমরা স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করবো। বক্তব্যের শেষদিকে স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:13 PM এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী তারেক রহমান 4:03 PM স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 3:55 PM প্রথম অধিবেশনেই ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা 3:36 PM ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল 3:26 PM ঈদের নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’ 3:01 PM নির্বাচিত হওয়ার পর কি একজন স্পিকার বা ডেপুটি স্পিকার ‘এমপি’ ও ‘মন্ত্রী’ থাকতে পারেন? 2:42 PM ৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর 2:22 PM যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী 2:12 PM ডেমরায় ওয়ান শ্যুটার গান, গুলি ও মাদকসহ আটক ২ 2:00 PM খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব