• খেলা

    বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

      প্রতিনিধি 17 April 2026 , 4:00:14 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিরপুরে প্রথম ওয়ানডেতে শুরুটা ধীরগতির হলেও মাঝের ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল নিউজিল্যান্ড। তবে শেষ দিকে বাংলাদেশের বোলারদের দারুণ প্রত্যাবর্তনে বড় সংগ্রহ গড়া হয়নি সফরকারীদের। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থামে কিউইদের ইনিংস।

    শুরুর ১০ ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে ছিল নিউজিল্যান্ড। শরিফুল ইসলাম শুরুতেই নিক কেলিকে ফিরিয়ে দেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজও রান আটকে রেখে চাপ ধরে রাখেন।

    তবে একটি ক্যাচ মিস ম্যাচের চিত্র বদলে দেয়। এরপর হেনরি নিকোলস ও উইল ইয়াং মিলে ইনিংস গড়ে তোলেন। ইয়াং ৩০ রান করে ফিরলেও নিকোলস নিজের ইনিংস বড় করেন এবং তুলে নেন অর্ধশতক।

    টম ল্যাথামকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। স্পিনারদের বিপক্ষে সাবলীল ব্যাটিংয়ে নিয়মিত বাউন্ডারি তুলে চাপ কমান।

    বিজ্ঞাপন

    তবে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। ল্যাথামকে বোল্ড করে জুটি ভাঙেন তিনি। এরপর রিশাদ হোসেনের স্পিনে বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। দারুণ খেলতে থাকা নিকোলস ৬৮ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন।

    এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। শরিফুল ইসলাম ফিরে এসে গুরুত্বপূর্ণ সময়ে মোহাম্মদ আব্বাসকে তুলে দেন।

    শেষদিকে ডিন ফক্সক্রফট ইনিংসটা টেনে নেওয়ার চেষ্টা করেন। তুলে নেন অর্ধশতক, তবে বড় স্কোরে রূপ দিতে পারেননি। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে করেন ৫৯ রান। শেষদিকে নাথান স্মিথরা কিছু রান যোগ করলেও ইনিংস বড় করা যায়নি।

    বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ একটি উইকেট পেয়েছেন।

    সব মিলিয়ে, একসময় ২৬০-এর দিকে এগোনোর আভাস দিলেও শেষ পর্যন্ত ২৪৭ রানে থেমে যায় নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে জিততে তাই বাংলাদেশের দরকার ২৪৮ রান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:40 PM জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ 2:09 PM প্রীতি ম্যাচে নেদারল্যান্ডকে হারালো আলজেরিয়া 1:57 PM শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন 1:39 PM যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 1:28 PM যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ঝিনাইদহের হাবিবুর রহমান হাবিব 12:53 PM স্বর্ণের কলস উপহার পেলেন অপু বিশ্বাস 12:33 PM খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার: আমিনুল হক 12:19 PM ১০ মাস সাইকেল চালিয়ে ১৭টি দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তিন ভক্ত 5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা