...
  • চাকরি

    বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে চাকরি, নিয়োগ পাবেন নারী ও পুরুষ

      প্রতিনিধি 7 March 2026 , 4:02:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সার্জেন্ট পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন নেওয়া শুরু হবে ৮ মার্চ থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।

    প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পুলিশ।
    চাকরির ধরন : সরকারি।
    পদসংখ্যা : ১টি।
    পদের নাম : সার্জেন্ট (নারী ও পুরুষ)।

    আবেদনের যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেলে চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

    বিজ্ঞাপন

    বৈবাহিক অবস্থা : প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

    শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের জন্য-উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের জন্য—উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

    বেতন-ভাতা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

    আবেদন প্রক্রিয়া কয়েক ধাপে শেষ করতে হবে।

    প্রথম ধাপ : শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার জন্য আবেদন ফি ৪০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৮ টাকাসহ মোট ৪৮ টাকা জমা দিতে হবে।

    দ্বিতীয় ধাপ : প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য আবেদন ফি ২২৩ টাকা জমা দিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে।

    আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে  ক্লিক করুন এখানে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:02 PM বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে চাকরি, নিয়োগ পাবেন নারী ও পুরুষ 3:54 PM প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দেবেন: তথ্যমন্ত্রী 3:12 PM ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস আজ 2:53 PM “ইরানের জনগণ কখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না” 2:41 PM “ইরানে এ যাবতকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে” 2:16 PM জরুরি ভিত্তিতে ১২ হাজার মার্কিন বোমা পাচ্ছে ইসরায়েল 2:00 PM ঝিনাইদহের মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আগুন 1:53 PM সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী 1:46 PM চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ আটক ৩ 1:31 PM যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.