• চাকরি

    সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য

      প্রতিনিধি 16 April 2026 , 2:36:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টে’ন্স টিভি
    ছবি: ক্যাপ্টে’ন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি চাকরিতে গ্রেডভিত্তিক শূন্যপদের সংখ্যা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তার দেওয়া হিসাব অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডে শূন্যপদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি। ১০ম থেকে ১২তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ। এ ছাড়া ১৩তম থেকে ১৬তম গ্রেডে খালি রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে।

    জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১৬ মার্চ) এসব তথ্য জানান প্রতিমন্ত্রী আব্দুল বারী।

    বিজ্ঞাপন

    এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

    সর্বশেষ হালনাগাদ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি বলে জানান প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র পাঠানো হয়েছে।

    আব্দুল বারী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:36 PM সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য 2:18 PM নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট 1:49 PM ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেফতার 1:18 PM ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী 12:52 PM ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী 12:33 PM দেশের রিজার্ভ আরও বাড়ল 12:11 PM সরকারের আমন্ত্রণে চীনে গেলেন বিএনপির প্রতিনিধি দল 12:00 PM ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট 11:50 AM আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে 11:28 AM ৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা