• জাতীয়

    ঈদ উল ফিতরের আগেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি

      প্রতিনিধি 5 March 2026 , 6:21:48 প্রিন্ট সংস্করণ

    ঈদ উল ফিতরের আগেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত-খাল খনন কর্মসূচিকে পুনরায় সামনে এনে দেশে এক নতুন বিপ্লবের সূচনা করতে যাচ্ছে বর্তমান সরকার। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আগেই দেশব্যাপী নদী, নালা ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই ঐতিহাসিক ঘোষণা দেয়া হয়।

    বিজ্ঞাপন

    প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরের সাহাপাড়ায়, সশরীরে উপস্থিত হয়ে এই মেগা প্রকল্পের উদ্বোধন করবেন। একই দিনে দেশের বাকি ৬৩টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা নিজ এলাকায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

    সভায় সভাপতিত্ব করেন-প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। এ সময় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:21 PM ঈদ উল ফিতরের আগেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি 6:00 PM মাইলস্টোনের আলোচিত শিক্ষিকা মাহরিন চৌধুরী পাচ্ছেন স্বাধীনতা পদক 5:54 PM ১৪ এপ্রিল প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড 5:34 PM শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয় : শিক্ষামন্ত্রী 5:14 PM ৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ২১০ ফ্লাইট 5:11 PM প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা-প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন, নাম প্রকাশ করে নির্দেশনা 5:04 PM খালেদা জিয়া ‘মরণোত্তর’ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত 4:54 PM স্বাধীনতা পদক পাচ্ছেন, খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান 4:37 PM সৌদি আরবের সাথে চুক্তির কারণে ইরান যুদ্ধে যোগ দিতে পারে পাকিস্তান 4:22 PM বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ