• জাতীয়

    অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সকল অধ্যাদেশ সংসদে পেশ করা হবে: আইনমন্ত্রী

      প্রতিনিধি 28 February 2026 , 3:25:51 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রতিটি অধ্যাদেশই বিল আকারে সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তী সময়ে যে ১৩৩ অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রত্যেকটি পেশ করা হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    আইনমন্ত্রী বলেন, চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়, তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে। তিনি বলেন, মামলাজট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেটা নিরসন করতে যা যা করতে হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখন তার চেয়ে এক ডিগ্রি বেশি হলেও তৎপরতা দেখতে পাবেন ।

    এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত