• জাতীয়

    গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

      প্রতিনিধি 18 February 2026 , 3:32:43 প্রিন্ট সংস্করণ

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে গণমাধ্যমের জন্য একটি ভয়মুক্ত ও স্বাধীন কাজের পরিবেশ নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন, নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

    তথ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর রাজনৈতিক আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের পথে গণমাধ্যমের সাহসী ভূমিকা রাজপথের কর্মীদের চেয়ে কোনো অংশে কম ছিল না। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করাকে নতুন সরকার তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

    বিজ্ঞাপন

    জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সাংবাদিক, নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের প্রতি নতুন সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, গণতান্ত্রিক আন্দোলনের সময় গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলো একেকটি লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়েছিল।

    সরকার যেভাবে অন্যান্য রাজনৈতিক সহযোদ্ধাদের মূল্যায়ন করছে, গণমাধ্যমকেও ঠিক একইভাবে যথাযথ সম্মান ও মর্যাদা জানানো হবে বলে তিনি আশ্বস্ত করেন। তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন যে, সাংবাদিকদের সবসময় নজরদারির মধ্যে রেখে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়, তাই এই ধরণের সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ 5:40 PM রহস্যই থেকে গেল ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু 5:11 PM ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু 5:03 PM সন্তান হারানোর বেদনা নিয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন ডাচ তারকা 4:45 PM পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা 2:29 PM রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:01 PM বিশ্বকাপ শেষেই বিয়ে করতে পারেন রোনালদো 1:44 PM জাপান ম্যাচ ব্রাজিলের জন্য ফাইনাল- আনচেলত্তি 12:49 PM বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ