• জাতীয়

    বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল

      প্রতিনিধি 22 February 2026 , 7:53:19 প্রিন্ট সংস্করণ

    বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অমর একুশে বইমেলা-২০২৬ এ অংশ নিচ্ছেন না প্রথম সারির ৩৫০ প্রকাশক। বইমেলায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত জানিয়েছেন, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম।

    তিনি বলেন, আমরা বইমেলায় যাচ্ছি না। এটা চূড়ান্ত। গত শনিবার রাতে বইমেলা পরিচালনা কমিটির সঙ্গে স্টল বরাদ্দের লটারি ইস্যুতে দ্বন্দ্ব বাধে প্রথম সারির প্রকাশকদের। এই প্রকাশকদের জোট-প্রকাশক ঐক্য-জানায়, স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা নিরসন না হলে তারা বইমেলায় অংশ নেবেন না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে প্রকাশক ঐক্য।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে জানতে চাইলে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা জানান, প্রথম সারির প্রকাশকদের একটি অংশ চেয়েছিল এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন না রাখা হোক। তারা কাউকে প্যাভিলিয়ন বরাদ্দ না দিতে বইমেলা পরিচালনা কমিটিকে জানিয়েছিলেন। এরপর সব প্যাভিলিয়ন বাতিল করে সর্বোচ্চ পাঁচ ইউনিটের স্টল সমানভাবে বরাদ্দ দেয়ার বিষয়ে মৌখিক সমঝোতাও হয়।

    কিন্তু বাংলা একাডেমি-অস্বচ্ছ প্রক্রিয়ায়-অনেক প্রকাশককে প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ করেন প্রকাশক ঐক্যের সদস্যরা। তাদের ভাষ্য, এরই মধ্যে বরাদ্দ পাওয়া প্রকাশকরা তাদের নির্মাণকাজ এগিয়ে নিয়েছেন। এর ফলে মূলধারার প্রকাশকদের জন্য ছোট স্টল নিয়ে মেলায় অংশ নেয়া অমর্যাদাকর হয়ে উঠেছে। তাই সব প্যাভিলিয়ন বরাদ্দ বাতিলের দাবি জানান তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত