...
  • জাতীয়

    ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা

      প্রতিনিধি 24 February 2026 , 1:59:10 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার গঠন করার পর এবার সেই ওয়াদা পূরণ করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এক বার্তায় প্রেস উইং জানায়, প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে।

    ফলে সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

    বিজ্ঞাপন

    এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিউমুরিং টার্মিনাল বিষয়ে সভা শুরু হয়েছে। এরপর দুপুর ১২টায় ফ্যামিলি কার্ড বিষয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে।

    অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এই কমিটির সভাপতি করা হয়েছে। তার নেতৃত্বে এই কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন।

    কমিটির অন্য সদস্যরা হলেন- সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থসচিব, তথ্যসচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনাসচিব ও সমাজকল্যাণ সচিব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM মেসি-মার্তিনেজদের নিয়ে বড় সুখবর, আর্জেন্টিনার একাদশে থাকছে চমক 5:11 PM ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী 4:18 PM নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে ব্রাজিল 3:48 PM সুইফটের সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার 3:17 PM খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 2:50 PM বিশ্ব পরিবেশ দিবস আজ 12:17 PM পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব 11:58 AM স্পেনকে রুখে দিল ইরাক 11:47 AM আইভরি কোস্টের কাছে হেরে ধাক্কা খেল ফ্রান্স 11:27 AM দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে বাস
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.