• জাতীয়

    একুশে পদক প্রদান করলেন তারেক রহমান

      প্রতিনিধি 26 February 2026 , 11:45:04 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘একুশে পদক-২০২৬’ বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন তিনি।

    দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাসহ বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত সবার হাতে পদক, সম্মাননা সনদ ও নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেন সরকারপ্রধান।

    বিজ্ঞাপন

    সংস্কৃতি মন্ত্রণালয়ের মনোনীত একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অভিনয়ে ফরিদা আক্তার ববিতা; চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার; স্থাপত্যে মেরিনা তাবাসসুম; সংগীতে (মরণোত্তর সম্মাননা) আইয়ুব বাচ্চু; নৃত্যে অর্থী আহমেদ ও পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয়।

    এ ছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান; শিক্ষা ক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস; সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদক দেওয়া হয়েছে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যরা, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং দেশের আমন্ত্রিত বিশিষ্ট সুধীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন