• খেলা

    আগামীকাল দেশ ছাড়ছে নারী ফুটবল দল

      প্রতিনিধি 6 May 2026 , 4:07:43 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছে মাসখানিক আগ থেকে। ১০ দিনের ক্যাম্প হয়েছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। আগামীকাল দল যাবে থাইল্যান্ডে। সেখানে এক সপ্তাহের ক্যাম্প করার পাশাপাশি স্থানীয় প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকারেরা। এরপর সেখান থেকেই ২১ মে সরাসরি দল যাবে ভারতে।

    এবারের সাফ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৬ জুন হবে প্রতিযোগিতা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে, মালদ্বীপের বিপক্ষে। সাফ টুর্নামেন্টের আগে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হয়ে গেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যেখানে প্রধান কোচ পিটার বাটলার ঘোষণা করেন ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।

    বিজ্ঞাপন

    সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ এবং ২০২৪ সালে পরপর দুবার সাফ জেতেন লাল সবুজের মেয়েরা। এবার হ্যাটট্রিক শিরোপা জেতার হাতছানি। শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকারও আশাবাদী। বলেন, ‘এবার আমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ। আমাদের প্রস্তুতি ভালো। গ্রুপে শক্তিশালী ভারত রয়েছে। তারপরও আমরা ভালো খেলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

    ৬ দলের এই সাফে দুটি গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত এবং মালদ্বীপের সঙ্গে। ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল গড়াবে আগামী ৬ জুন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব