• জাতীয়

    আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

      প্রতিনিধি 19 April 2026 , 12:09:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু করে সরকার।

    স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। আর হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে।

    বিজ্ঞাপন

    হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে বিগত দুই সরকারকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে তিনি বলেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ক্ষমাহীন অপরাধ।

    ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়- সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:09 PM আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু 11:59 AM নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলেছেন ট্রাম্প: কমলা হ্যারিস 11:38 AM ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল 11:30 AM জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি 11:14 AM অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ 6:30 PM হরমুজে সতর্কবার্তা ছাড়াই গুলি, আক্রান্ত ট্যাংকারের পরিচয় প্রকাশ 6:07 PM গ্রিন টি এর উপকারিতা 5:35 PM বজ্রপাতে ৫ জেলায় প্রাণ গেল ১২ জনের, আহত ১৯ 5:13 PM সরকারের ২ মাসের পথচলার বিস্তারিত তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয় 4:42 PM আবার পুরোনো ভূমিকায় শিক্ষামন্ত্রী