• জাতীয়

    প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে: ইইউর পর্যবেক্ষক প্রধান

      প্রতিনিধি 14 February 2026 , 1:48:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

    নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

    ইভারস আইজাবস বলেন, ‘ইইউর পর্যবেক্ষকরা ৮০৫টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে। যদিও, নারীদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা ছিল।’

    বিজ্ঞাপন

    নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন।’

    নির্বাচনে কম সংখ্যক নারীর অংশগ্রহণ নারী ক্ষমতায়নে রাজনৈতিক স্বদিচ্ছার অভাবকে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন ইইউর পর্যবেক্ষক প্রধান।

    তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পুরুষতান্ত্রিক হয়রানি, চরিত্রহরণ এবং যৌন নির্যাতনমূলক হয়রানি ছিল। যা গণতান্ত্রিক চর্চায় থাকতে পারে না। ডিজিটালি যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ইইউ।’

    নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয়-পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেছেন ইভারস আইজাবস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম 5:28 PM কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু: ঋতুপর্ণা 4:21 PM অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিলল বড় সুখবর 4:08 PM খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ 3:42 PM পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার 3:28 PM প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ 3:09 PM ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 12:07 PM বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের 11:49 AM ইবোলা আতঙ্কে ডিআর কঙ্গো–চিলি প্রীতি ম্যাচ বাতিল 11:42 AM পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত