• রাজনীতি

    মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আমিনুল হক

      প্রতিনিধি 22 January 2026 , 12:18:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর-১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন।

    ​নির্বাচনী প্রচারণা শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করলে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

    প্রচারণার অংশ হিসেবে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের (পল্লবী ও রূপনগর) বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

    এ সময় আমিনুল হক বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং ধানের শীষের জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

    সরেজমিনে দেখা গেছে, আমিনুল হক তার আনুষ্ঠানিক প্রচারণায় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন চান। এ সময় তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা জানান, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমিনুল হককে বিজয়ী করাই তাদের মূল লক্ষ্য।

    বিজ্ঞাপন

    আমিনুল হক তার নির্বাচনী ইশতিহারে উল্লেখ করেছেন স্থায়ী পূর্ণবাসন ও সামাজিক মর্যাদা (নিম্ন ও মধ্যম আয়ের সকল নাগরিকদের স্থায়ী পূর্ণবাসন, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রদান), উর্দূভাষী জনগোষ্ঠীর অধিকার (উর্দূভাষী জনগোষ্ঠীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে স্থায়ী পূর্ণবাসন ও সামাজিক মর্যাদা প্রদান), শিক্ষার মান উন্নয়ন (প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও মান সুনিশ্চিত করা এবং নিম্ন ও মধ্যম আয়ের এবং উর্দূভাষী জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা), মেধা বৃত্তি (মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধা ও শিক্ষা বৃত্তি প্রদান), স্বাস্থ্যসেবা (ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্র স্থাপন করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানসহ গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করা, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা), উচ্চশিক্ষার উন্নয়ন (ডিগ্রি কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করা), শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ (পল্লবী ও রূপনগর থানার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ), আশ্রয় কেন্দ্র (অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ), গ্যাস, পানি ও বিদ্যুৎ (প্রতিটি পরিবারের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পুরাতন, জীর্ণশীর্ণ গ্যাস ও পানির লাইন প্রয়োজনীয় সংস্কার ও পুনঃস্থাপন), কর্মসংস্থান সৃষ্টি (বেকার ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ, তৃতীয় ভাষা শিক্ষা এবং জব ফেয়ারের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা), খেলাধুলা ও স্পোর্টস একাডেমি (খেলাধুলার জন্য খেলার উপযোগী মাঠ তৈরি এবং পূর্ণাঙ্গ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা), সাম্প্রদায়িক সম্প্রীতি (ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ অন্যান্য উপাসনালয় স্থাপন ও উন্নয়ন), নিরাপত্তা ব্যবস্থা (আবাসিক ও অনাবাসিক এলাকাসহ প্রতিটি মহল্লায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন, নিরাপত্তা কর্মী নিয়োগ এবং স্থানীয় কমিটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা), ডিজিটাল সুবিধা (কলেজ, বাসস্ট্যান্ড ও মার্কেটে ফ্রি ওয়াই ফাই জোন ব্যবস্থা এবং তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানভিত্তিক বিকাশের লক্ষ্যে আধুনিক লাইব্রেরি চালু)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:52 PM রবি ও সোমবার ঢাকার ১৪টি স্থানে জনসভা করবেন তারেক রহমান 7:26 PM ফাহিমের ব্যাটে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছে 7:00 PM ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে, আপিল বিভাগে নাহিদের আবেদন 6:28 PM রাজধানীতে ঢাকা-১৬সহ দুটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী 6:00 PM বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: পর্যবেক্ষক মিশন প্রধান 5:47 PM যেভাবে ভোটাররা দ্রুত নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন 5:39 PM বি১/বি২ ভিসা নিয়ে নতুন বার্তা ঢাকার মা‌র্কিন দূতাবাসের 5:31 PM ঠাকুরগাঁও স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের 5:17 PM সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে পাসপোর্ট 4:59 PM তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান