• রাজনীতি

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জো‌টের বিক্ষোভ বিকেলে

      প্রতিনিধি 4 April 2026 , 9:54:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আজ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

    গত ২ এপ্রিল ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতিকে অপমান করেছে, জাতির সঙ্গে প্রতারণাও করা হয়েছে। সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংস্কার করতে হলে গণভোট মানতে হবে। সে জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হলে রাজপথের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।

    বিজ্ঞাপন

    জেনারেল হামিদুর রহমান আযাদ আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়াম করা হবে। একই সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করবে বিরোধী দল। এরপরও সরকার জনমতকে উপেক্ষা করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিরোধী দল।

    এদিকে শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য ও অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা।

    তিনি বলেন, আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত ১১ দল এবং জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে।

    সংবিধান বিষয়ে জামায়াত আমির বলেন, সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। জনগণের অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। জামায়াতে ইসলামী কাটাছেঁড়া সংবিধান চায় না। আমরা আগেও নেমেছি, এবার আবারও নামব, জনগণের দাবি আদায় করে ছাড়ব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:05 PM মিরপুরে মুমিনুলের অনন্য কীর্তি, শান্ত হাঁকালেন ফিফটি 4:40 PM বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন 3:34 PM প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান 3:18 PM ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 3:10 PM কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে 2:32 PM বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ‘বিপাকে’ বাংলাদেশ 1:12 PM অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী 12:38 PM রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 12:28 PM দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা 12:17 PM ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ