• জাতীয়

    কর্মকর্তাদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

      প্রতিনিধি 29 March 2026 , 12:06:16 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন তিনি।

    রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান সরকারপ্রধান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুশল বিনিময় শেষে তিনি ৬ নম্বর ভবনে যান।

    বিজ্ঞাপন

    সেখানে জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষভাবে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি।

    পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন সরকারপ্রধান। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শনীতে অংশ নেন প্রধানমন্ত্রী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা 11:47 AM জয়ের আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে 11:40 AM জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে 11:17 AM টাইব্রেকারে জিতে শেষ ষোলতে মরক্কো 6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ 5:40 PM রহস্যই থেকে গেল ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু 5:11 PM ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু