• আন্তর্জাতিক

    পাক-আফগান সংঘর্ষ: উত্তেজনা হ্রাসের আহ্বান গুতেরেসের

      প্রতিনিধি 27 February 2026 , 1:06:56 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ বৃদ্ধির খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সাম্প্রতিক সহিংসতার তীব্রতা বৃদ্ধির বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া দুদেশের মধ্যে উত্তেজনা হ্রাসের আহ্বান জানান গুতেরেস। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

    জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক মানবিক আইনের ওপর জোর দেন। এ ছাড়া সংঘর্ষ অব্যাহত থাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন।

    বিজ্ঞাপন

    এদিকে শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে।

    পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শুক্রবার সকালে সামাজিকমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জবাব ছিল সর্বাত্মক ও দৃঢ়।’

    ‘যারা আমাদের শান্তিকে দুর্বলতা মনে করে ভুল করবে, তারা শক্ত জবাব পাবে এবং কেউই আমাদের নাগালের বাইরে থাকবে না’ বলা হয় সে পোস্টে।

    সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সবশেষ হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আফগানরা পূর্ণ ঐক্যের মাধ্যমে নিজেদের ভূখণ্ড রক্ষা করবে এবং সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি