• আন্তর্জাতিক

    পাকিস্তানে নতুন দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগের আত্মপ্রকাশ

      প্রতিনিধি 23 May 2026 , 11:36:43 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর উত্তাল এখন নেট দুনিয়া। এবার এর ঢেউ আছড়ে পড়ল পাকিস্তানেও। দেশটিতে একটি নয়, তিনটি দল গঠন হয়েছে ভারতের দলটির অনুপ্রেরণায়। এগুলো হলো- তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তিহিদা তেলাপোকা মুভমেন্ট।

    শুক্রবার (২২ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে একটি ব্যঙ্গ হিসেবে শুরু হওয়া এই ভাইরাল তেলাপোকা আন্দোলনটি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আর এর ফলে তৈরি হওয়া দলগুলোর নামে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে হু হু করে।

    বিজ্ঞাপন

    তেলাপোকা আওয়ামী লীগ দলটি তাদের বায়োতে লিখেছে ‘তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল, আর এটি পাকিস্তানের জন্য।’ এসব দল যেসব লোগো ব্যবহার করেছে সেগুলোর সঙ্গে ভারতের তেলাপোকা জনতা পার্টির লোগোর সাদৃশ্য রয়েছে।

    ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় দেশটির বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। এর প্রতিবাদ স্বরূপ অভিজিত দিপকে নামে ৩০ বছর বয়সী এক তরুণ তেলাপোকা জনতা দল নামে একটি পার্টি নামে একটি দল গঠন করেন। যা দেশটিতে ব্যাপক আলোড়ন ফেলে। তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এখন পর্যন্ত দুই কোটি মানুষ যুক্ত হয়েছে। যা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি।

    সূত্রঃ এনডিটিভি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব