• আন্তর্জাতিক

    আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের

      প্রতিনিধি 23 May 2026 , 12:56:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা করেছে ইহুদিরা। তবে এর আগেই তাদের আটকে দেয় ইসরায়েলি পুলিশ। সঙ্গে এ ঘটনায় জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে) ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুতের দিন এ কাজ করার চেষ্টা করে তারা।

    আল-আকসা মসজিদকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে ডাকে। সেখানে তারা ইহুদি রীতি অনুযায়ী পশু জবাই করতে চায়।

    প্রায় দুই হাজার বছর আগে রোমানরা টেম্পল মাউন্ট ধ্বংস করে দেয়। এরপর থেকে বর্তমান আল-আকসায় কোনো পশু জবাই করা হয়নি। কিন্তু অনেক ইসরায়েলি এ চেষ্টা চালিয়েছে। কিন্তু তারা সফল হয়নি।

    ইসলামের তিনটি পবিত্রতম স্থানের একটি হলো আল-আকসা মসজিদ। সেখানে ইহুদিদের প্রার্থনা সম্পূর্ণ নিষিদ্ধ।

    বিজ্ঞাপন

    তবে দখলদার ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির সাম্প্রতিক সময়ে এই নিয়ম ভাঙার চেষ্টা করছেন। তিনি প্রায় সময়ই আল-আকসা প্রাঙ্গনে গিয়ে প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে বিপুল সশস্ত্র পুলিশ সদস্য থাকে।

    বেন গিভিরের এমন উস্কানিমূলক কাজে ক্ষিপ্ত হন মুসলিমরা। যা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অবস্থা বেশ উত্তপ্ত হওয়ায় নেতানিয়াহুকে প্রকাশ্য ঘোষণা দিতে হয়েছে, আল-আকসায় ইহুদিদের প্রার্থনা এখনো নিষিদ্ধ আছে। যদিও বাস্তব চিত্র ভিন্ন। এখন আল-আকসা প্রাঙ্গনে প্রায়ই ইহুদিদের দেখা যায়। যারা প্রার্থনার চেষ্টা করেন।

    সূত্র: টাইমস অব ইসরায়েল

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:56 PM আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের 12:40 PM ফোর্বসের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় সবার ওপরে রোনালদো 12:16 PM সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব 11:55 AM ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 11:44 AM ভুয়া ছবি ও এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ 11:36 AM পাকিস্তানে নতুন দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগের আত্মপ্রকাশ 11:12 AM গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের 6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা