• জাতীয়

    ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন: ইসি

      প্রতিনিধি 13 February 2026 , 8:00:59 প্রিন্ট সংস্করণ

    ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ভোটগ্রহণের ফলাফল গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে-ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্ত করে, শুক্রবার গেজেট আকারে প্রকাশ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি ২টি আসনের (চট্টগ্রাম-২ ও ৪) ফলাফল ঘোষণা স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে আগেই ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

    বিজ্ঞাপন

    এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, সারাদেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

    সচিব আরও জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

    একনজরে দল ও জোটের প্রাপ্ত আসন:-
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী-৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-৬টি, স্বতন্ত্র-৭টি, বাংলাদেশ খেলাফত মজলিস-২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১টি, গণঅধিকার পরিষদ-১টি, বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি)-১টি, গণসংহতি আন্দোলন-১টি এবং খেলাফত মজলিস-১টি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা