
প্রতিনিধি 27 July 2026 , 11:46:36 প্রিন্ট সংস্করণ

নতুন কুঁড়ি স্পোর্টসের এ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতা আজ থেকে মাঠে গড়িয়েছে। ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ্যাথলেটিক্সেও লং জাম্পে মেয়েদের বিভাগ সেরা হয়েছেন ফরিদপুর অঞ্চলের ইমা খানম। তিনি ৪ দশমিক ৬২ মিটার লাফ দিয়েছেন।
৪ দশমিক ৪৬ মিটার দূরত্ব পার করে দ্বিতীয় হয়েছেন খুলনার ইভা। তৃতীয় হয়েছেন রংপুর অঞ্চলের তাসফিয়া তূবা। তিনি লাফিয়েছেন ৪ দশমিক ২৮ মিটার।

ছেলেদের বিভাগ সেরা হয়েছেন রংপুর অঞ্চলের আহাতাব নূর। তিনি ৬ দশমিক ১৯ মিটার লাফ দিয়েছেন। দ্বিতীয় হয়েছেন রাজশাহী ইকরাম, তার দূরত্ব ৬ দশমিক ১৭ মিটার। তৃতীয় হয়েছেন কুমিল্লার নাহিদ হোসেন, তিনি লাফিয়েছেন ৫ দশমিক ৯৮ মিটার।
২০০ মিটার ছেলে
নতুন কুড়ি স্পোর্টসে ২০০ মিটার স্প্রিন্টে ছেলেদের বিভাগে ২৩ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন রাজশাহীর মোহাম্মদ আমান। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামে জাওয়াদ কাদের। তিনি সময় নিয়েছেন ২৩ দশমিক ৯০ সেকেন্ড এবং তৃতীয় হওয়া বরিশালের মাহাদী মোহাম্মদ সময় নিয়েছেন ২৪ দশমিক ৯০ সেকেন্ড।
২০০ মিটার মেয়ে
নতুন কুড়ি স্পোর্টসে ২০০ মিটার স্প্রিন্টে মেয়েদের বিভাগে ২৮ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন মারিয়া। দ্বিতীয় হয়েছেন খুলনার অধরা ঐশী। তিনি সময় নিয়েছেন ২৯ দশমিক ১৬ সেকেন্ড এবং তৃতীয় হওয়া ময়মনসিংহের রাফিয়া আক্তার ২৯ দশমিক ৮৫ সেকেন্ড সময় নেন।