• খেলা

    ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি

      প্রতিনিধি 27 July 2026 , 11:27:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

    নিজ শহর পুজাতোতে কয়েকদিন কাটিয়ে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হওয়ার পর ইনস্টাগ্রামে দেওয়া ওই বার্তায় স্কালোনি লেখেন, ‘আমি দুঃখিত, তোমাদের জন্য আরেকটি বিশ্বকাপ এনে দিতে পারলাম না।’ পোস্টটি প্রকাশের পরপরই লাখো সমর্থক তার প্রতি সমর্থন ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন।

    স্কালোনি জানান, ফাইনালের পর তার অনুভূতিতে ছিল একসঙ্গে দুঃখ ও আনন্দ, অশ্রু ও হাসি, হতাশা ও শান্তির মিশেল। তিনি আরও বলেন, নিজের স্ত্রীকে তিনি প্রায়ই আর্জেন্টিনা দলের ফুটবলারদের ‘আমার যোদ্ধারা’ বলে উল্লেখ করেন।

    বিজ্ঞাপন

    বার্তার এক পর্যায়ে বিশ্বকাপ চলাকালে সমালোচনাকারীদের উদ্দেশেও মন্তব্য করেন স্কালোনি। তিনি লেখেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কাছ থেকে বারবার কঠিন সমালোচনা সহ্য করতে হয়েছে।’ তার মতে, এসব প্রতিকূলতা অতিক্রম করাই দলের জন্য সবচেয়ে বড় অর্জন এবং সেটিই প্রকৃত ট্রফি।

    তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পর্দার আড়ালে কাজ করা কর্মীদের অবদানের কথাও উল্লেখ করেন, যারা প্রতিনিয়ত দলের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে কাজ করেছেন।

    বার্তার শেষাংশে স্কালোনি লেখেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।’ এই বাক্যটিও দ্রুত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

    এদিকে, স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আলোচনা নতুন করে শুরু হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। যদিও তিনি এখনো চুক্তি নবায়ন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দিতে আগ্রহী বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব 3:04 PM বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রকাশ 1:53 PM ভিনিসিয়ুসকে কিনতে বড় বাজি আর্সেনালের 1:08 PM হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের 12:25 PM ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের 12:05 PM শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী 11:39 AM এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা 11:20 AM সুয়ারেজে রঙিন ক্যাসেমিরোর অভিষেক, মেসিবিহীন মায়ামির জয়