• আইন-আদালত

    জামিন পেলেন গায়ক নোবেল

      প্রতিনিধি 5 April 2026 , 2:28:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে প্রেমিকার থেকে ১৩ লাখ টাকা আত্মসাৎ ও আটকে রেখে হেনস্তার অভিযোগে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন দিয়েছেন আদালত।

    রোববার (৫ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত আসামির ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নোবেলের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন এ আইনজীবী।

    এর আগে আনাননিয়া শবনম রোজ (অনন্যা) নামের এক তরুণী গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ‘ছোট ভাই’ মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

    বিজ্ঞাপন

    আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। অভিযোগের ‘সত্যতা’ পাওয়ায় গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান ৫ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

    এরপর ২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করলে বাদীর অনাপত্তিতে আপসের শর্তে জামিন পান নোবেল। কিন্তু অনন্যা পরে অভিযোগ করেন, ওইদিনই তাকে ডেমরার বাসায় নিয়ে মারধর করেন নোবেল।

    পরে আপসের শর্ত ভঙ্গ করার অভিযোগ এনে নোবেলের জামিন বাতিলের আবেদন করার কথা তখন বলেছিলেন নোবেল। গত ২ এপ্রিল সেই আবেদনের শুনানিতে নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:05 PM মিরপুরে মুমিনুলের অনন্য কীর্তি, শান্ত হাঁকালেন ফিফটি 4:40 PM বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন 3:34 PM প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান 3:18 PM ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 3:10 PM কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে 2:32 PM বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ‘বিপাকে’ বাংলাদেশ 1:12 PM অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী 12:38 PM রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 12:28 PM দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা 12:17 PM ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ