• খেলা

    কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

      প্রতিনিধি 9 July 2026 , 6:04:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত ম্যাচে দেড়শর আগে জিম্বাবুয়েকে অলআউট করেও সেই রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সেই তুলনায় আজ বড় সংগ্রহই পেয়েছে স্বাগতিকরা। এক সময় দুইশ রানও অনেক দূরে মনে হলেও শেষ পর্যন্ত বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে সেটা সহজেই পেরিয়ে গেছে রোডেশিয়ানরা।

    হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে অপরাজিত ১১১ রান করেছেন কারান।

    ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। আজও নতুন বলে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দলকে ব্রেকথ্রু এনে দেন। তৃতীয় ওভারে ফিরে ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়েছেন তাসকিন।

    বিজ্ঞাপন

    তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৯ম ওভারে উইকেট পেয়েছেন নাহিদ রানা। ৯ রান করা ক্রেগ আরভিনকে বোল্ড করেছেন এই প্রিমিয়াম পেসার। পাঁচে নেমে ব্যর্থ হয়েছেন ওয়েসলি মাদেভারেও। ৩০ বল খেলে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। তাতে ৬৬ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে।

    দলের এমন বিপর্যয়ে হাল ধরেন সিকান্দার রাজা ও বেন কারান। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় রোডেশিয়ানরা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি রাজা। ৩৩ রান করে মিরাজের শিকার হয়েছেন তিনি।

    এরপর ক্লাইভ মাদান্দে দ্রুত ফিরলেও সপ্তম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন কারান ও ব্রাড ইভান্স। কারান ১২২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। আর ইভান্স ফিফটি করেছেন মাত্র ৩৬ বলে। সবমিলিয়ে কারান করেন অপরাজিত ১১১ রান, আর ইভান্সের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৮ রান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:04 PM কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে 5:27 PM মরক্কোতে ওঁৎ পেতে আছে ‘ফ্রান্সেরই’ ৯ জন 5:05 PM ইতিহাসের হাতছানি নিয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো 4:22 PM কোয়ার্টারের বাধা টপকে সেমিফাইনালে যেতে পারে যে চার দল 3:04 PM আর্জেন্টিনার ম্যাচে কেন ইংলিশ রেফারি থাকেন না 1:26 PM আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা 1:16 PM টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন 12:46 PM আর্জেন্টিনা-মিসর ম্যাচের মতোই রেফারিং চাই: ফ্রান্সের কোচ 12:34 PM ‘নেইমারের কান্না আমার মন ভেঙে দিয়েছে’ 12:21 PM কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি