• খেলা

    জার্মানির জন্য কোনো উপদেশ নেই ইংল্যান্ডের জার্মান কোচের

      প্রতিনিধি 28 June 2026 , 3:37:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের প্রেস কনফারেন্স বরাবরই উপভোগ্য। পানামার বিপক্ষে জিতে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিয়েছেন কখনো মজার ছলে আবার কখনো গুরুগম্ভীরভাবে। ম্যাচটি পানামার ও ইংল্যান্ডের মধ্যে হলেও সিনিয়র এক জার্মান সাংবাদিক জার্মানি প্রসঙ্গ এনে ভিন্ন আবহ তৈরি করেন।

    ১৬টি বিশ্বকাপ কাভার করেছেন জার্মানির সাংবাদিক হর্টমুন্ড। প্রেস কনফারেন্সের শেষ দিকে তিনি জিজ্ঞেস করেন,‘আমি একটু অন্য প্রসঙ্গে জানতে চাই। আপনি জার্মান ও জার্মানিতে কোচিং করিয়েছেন। বিশ্বকাপে জার্মানির খেলা দেখছেন কি না এবং কি মনে করছেন।’

    টুখেল এরকম প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। খানিকটা সামলে নিয়ে বলেন, ‘সত্যিকার অর্থে ইংল্যান্ড দল নিয়ে আমি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি। বিশ্বকাপে খেলা দেখা হয়। জার্মানি বড় দল ও তাদের ভালো মানের কোচিং স্টাফ রয়েছে। আমার কোনো উপদেশ ও মন্তব্য নেই।’

    বিজ্ঞাপন

    ইংল্যান্ডের আজকের ম্যাচে রেকর্ড হয়েছে। গ্যারি লিনকারকে টপকে হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। হ্যারি কেইনকে নিয়ে কোচের মন্তব্য, ‘এটা একজন খেলোয়াড়ের জন্য অসাধারণ মুহূর্ত বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়া। হ্যারি সব সময় গোলের জন্য ক্ষুধার্ত। এ রকম রেকর্ড তার পক্ষেই যাওয়ার কথা।’

    ইংল্যান্ড টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। আজকের ম্যাচে পানামার বিপক্ষে জিততে কষ্ট হয়েছে। এ নিয়ে ইংল্যান্ডের কোচ বলেন,‘তারা প্রথমার্ধে ভালো ডিফেন্স করেছে। ইংল্যান্ড সামনে যত বড় ম্যাচ আসবে, তত ভালো খেলবে। আমরা এখন নক আউট পর্ব নিয়ে ভাবছি।’

    নিউজার্সিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আবহাওয়া ঠান্ডা ছিল। ৮০ হাজার দর্শকের মধ্যে ৬০ হাজারই ইংল্যান্ড সমর্থক। এমন আবহ খুব উপভোগ করেছেন তিনি,’ ফুটবলের জন্য খুব ভালো আবহাওয়া। বিশেষ করে ইংল্যান্ডের সাথে মিল ছিল।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:37 PM জার্মানির জন্য কোনো উপদেশ নেই ইংল্যান্ডের জার্মান কোচের 2:12 PM বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা: এমিলিয়ানো মার্তিনেজ 1:54 PM অমিত-হৃদয়ের অভিষেক, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:20 PM রোনালদোদের রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া 12:09 PM চূড়ান্ত বিশ্বকাপের রাউন্ড অব ৩২, কবে কখন ম্যাচ 11:52 AM অদ্ভুত সমীকরণের সামনে আর্জেন্টিনা, সব ম্যাচ জিতলেই শিরোপা অধরা! 11:34 AM মেসির বিশ্বরেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা 6:57 PM ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির 6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না