• খেলা

    রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা?

      প্রতিনিধি 18 June 2026 , 4:11:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে যথারীতি রহস্য রেখে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে অনুশীলনের ইঙ্গিত বলছে, হাইতির রক্ষণ ভাঙতে আবারও আক্রমণাত্মক ৪-২-৪ ফরমেশনে ফিরতে পারেন ইতালিয়ান এই কোচ।

    ফিলাডেলফিয়ায় আসন্ন ম্যাচ সামনে রেখে গত দুই দিনের অনুশীলনে আনচেলত্তি বেশ কয়েকজন ফুটবলারকে নতুন করে পরখ করে দেখছেন। দেশটির সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদন বলছে, ডিফেন্সে ইবানিয়েজের জায়গায় দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার বদলে লুইস হেনরিকেকে দেখা যেতে পারে একাদশে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিকল্পনা ‘গোপন’ রাখছেন ব্রাজিল কোচ।

    বিজ্ঞাপন

    দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। গ্যাব্রিয়েলের বাম ঊরুতে কিছুটা চোট সমস্যা রয়েছে, আর মরক্কো ম্যাচের পর পায়ে ফোস্কা পড়ার কারণে রাফিনিয়া হালকা অনুশীলন করছেন। তাদের জায়গায় অনুশীলনে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দেখা গেলেও শেষ পর্যন্ত মূল একাদশে পরিবর্তন নাও আসতে পারে।

    মাঝমাঠেও রয়েছে কিছু অনিশ্চয়তা। বুধবারের অনুশীলনে ফ্যাবিনিওকে ব্রুনো গিমারায়েসের পাশে খেলানো হয়েছে। তবে কোচের আস্থাভাজন কাসেমিরোও দলে ফিরতে পারেন। মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার পর বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়েছিল।

    আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়ার মধ্যে লড়াই চলছে। অনুশীলনে ইগর থিয়াগোকে প্রথম একাদশে দেখা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগের দিন নেবেন আনচেলত্তি।

    এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে নেইমারও বল নিয়ে অনুশীলনে ফিরেছেন। যদিও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল। দলের চিকিৎসক ও কোচিং স্টাফ তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।

    শনিবারের ম্যাচকে সামনে রেখে আজ নিউ জার্সিতে শেষ অনুশীলন করবে ব্রাজিল। এরপর দল যাবে ফিলাডেলফিয়ায়। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত 1:00 PM মেসির কান্নার পেছনে বাবার অসুস্থতা? যা জানা গেল 12:48 PM তীব্র গরম সামলাতে অভিনব সমাধান খুঁজে নিল আর্জেন্টিনা 12:16 PM ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তির ১৪ দফা প্রকাশ করল হোয়াইট হাউস 11:51 AM রোনালদো কি এখন পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা? 11:43 AM সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান