• খেলা

    ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে

      প্রতিনিধি 19 March 2026 , 5:14:46 প্রিন্ট সংস্করণ

    ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ফুটবলে নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেয়ার যে দাবি ইরান জানিয়েছিল, তাতে পানি ঢেলে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, গত বছর ঘোষিত সূচি অনুযায়ীই খেলা হবে এবং ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।

    গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কিত মন্তব্যে বলেন, ইরানি দল আমার দেশে খেলতে এলে স্বাগত, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে সেখানে (যুক্তরাষ্ট্রে) না আসাই হয়তো উচিত হবে।

    বিজ্ঞাপন

    ট্রাম্পের এই পরোক্ষ হুমকির জবাবে ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্জে উঠেছেন। তিনি বলেন, যখন ট্রাম্প নিজেই আমাদের দলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না, তখন আমরা নিশ্চিতভাবেই আমেরিকায় যাব না। আমরা মেক্সিকোর সাথে কথা বলছি যাতে আমাদের ম্যাচগুলো সেখানে আয়োজন করা হয়।

    এ কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তার দোহাই দিয়ে মেক্সিকোতে ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল তেহরান। কিন্তু মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা সোজা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ইরানকে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মার্কিন মাটিতেই খেলতে হবে।

    অপরদিকে, ইরানের প্রস্তাবের প্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম মঙ্গলবার জানিয়েছেন, ফিফা রাজি থাকলে মেক্সিকো ইরানের প্রথম রাউন্ডের ম্যাচগুলো আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বিশ্বের সব দেশের সাথেই মেক্সিকোর কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাই আমরা ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কিন্তু ফিফা এই মুহূর্তে কোনো ধরণের ভেন্যু পরিবর্তনের পথে হাঁটতে নারাজ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:54 PM ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দিবেন কাল 1:16 PM ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কো অধিনায়ক হাকিমি 12:47 PM মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল 12:33 PM একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে 12:08 PM মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড 11:56 AM ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি 11:36 AM স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি 11:27 AM পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট 11:18 AM ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতির বিপক্ষে সহজ জয় ব্রাজিলের 7:38 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ