• খেলা

    স্বপ্ন অটুট আছে, বিশ্বকাপ নিয়ে মেসির বার্তা

      প্রতিনিধি 26 March 2026 , 12:45:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর্জেন্টিনায় পা রেখেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে ইজেইজা বিমানবন্দরে যখন তিনি নামলেন, তখন ভক্তদের চোখেমুখে এবারের বিশ্বকাপের স্বপ্ন নতুন করে দানা বাঁধছে। আর ভক্তদের সেই উন্মাদনায় ঘি ঢেলে মেসি জানিয়ে দিয়েছেন- তাঁর ‘স্বপ্ন এখনও অটুট’।

    ইন্টার মায়ামির হয়ে নিউইয়র্ক সিটির বিপক্ষে ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করার রেশ থাকতেই দেশে ফিরলেন এই মহাতারকা। সামনে এখন দুটি মিশন- শুক্রবার মৌরিতানিয়া এবং মঙ্গলবার জাম্বিয়া।

    আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েই মেসি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নিজের আগমনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, স্বপ্ন এখনও অটুট। আবারও সবাই একসঙ্গে। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই হতে যাচ্ছে আলবেসেলেস্তেদের শেষ মিশন।

    বিজ্ঞাপন

    দলের জন্য সোমবার ছিল একমাত্র ছুটির দিন। মৌরিতানিয়া ম্যাচের আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার- টানা তিন দিন অনুশীলনে ঘাম ঝরাবেন মেসিরা। আর বৃহস্পতিবারই প্রথাগত সংবাদ সম্মেলনে হাজির হবেন কোচ লিওনেল স্কালোনি।

    ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯১ ও ১১৫ নম্বরে থাকা দুটি আফ্রিকান দেশের বিপক্ষে লড়াইটা কাগজে-কলমে খুব একটা কঠিন মনে না হলেও, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে অনেক ফুটবলারের জন্যই এটা হবে বড় এক পরীক্ষা। আর মেসির জন্য? এটা ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে এক আবেগঘন বিদায় নেওয়ার সুযোগ, কারণ সবার মনেই এখন বড় প্রশ্ন- এটাই কি তবে আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ?

    পরিবর্তিত আর্জেন্টিনা স্কোয়াড: মেসিকে কেন্দ্র করেই বিশ্বকাপের আগে নিজের গুটি সাজাচ্ছেন স্কালোনি। ২৮ সদস্যের প্রাথমিক দল দিলেও ইনজুরি আর শেষ মুহূর্তের রদবদল তাঁর পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস) এবং লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)।

    এই শূন্যতা পূরণে স্কালোনি রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং জোয়াকিন পানিচেল্লিকে অন্তর্ভুক্ত করে স্কোয়াড ৩০ সদস্যের করেছেন। এছাড়া শেষ মুহূর্তে লিওনার্দো বালের্দি ও গঞ্জালো মন্টিয়েল ইনজুরিতে পড়ায় তাঁদের স্থলাভিষিক্ত করা হয়েছে লুকাস মার্টিনেজ কুয়ার্তা এবং অগাস্টিন গিয়াকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের