• খেলা

    পাকিস্তানের সঙ্গে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫ রান

      প্রতিনিধি 13 March 2026 , 6:48:43 প্রিন্ট সংস্করণ

    পাকিস্তানের সঙ্গে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫ রান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্যাট হাতে শুক্রবার (১৩ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছে পাকিস্তান। টসে হারলেও দারুণ সূচনা করেছে সফরকারীরা। ঝোড়ো ফিফটি তুলে নিয়েছিলেন ওপেনার মাজ সাদাকাত, তবে তাকে সাজঘরে ফেরান টাইগার অধিনায়ক মিরাজ। মিডল অর্ডার ব্যাটারের মতো বেশিক্ষণ টিকতে পারেননি শাহীন শাহ আফ্রিদি। তাকেও ফিরিয়েছেন রিশাদ হোসেন। ফলে ২৬৬ রানে অষ্টম উইকেট হারায় পাকিস্তান।

    বিজ্ঞাপন

    পরের ওভারে মুস্তাফিজুর রহমান আউট করেছেন ১৫ বলে ১৪ রান করা ফাহিম আশরাফকে। এরপর আর শেষ পর্যন্ত টিকতে পারেনি পাকিস্তান। রিশাদ মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে আউট করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দিয়েছেন ২৭৪ রানে। এর ফলে পাকিস্তানের সঙ্গে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫ রান।

    নিয়ন্ত্রিত ব্যাটিং করতে থাকলেও পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা খেই হারাল পাকিস্তান। ১৯ রানের মধ্যে সফরকারীদের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৩২ রান।

    ৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলার পর টাইগার অধিনায়ক মিরাজের শিকার হন সাদাকাত। এরপর পেসার তাসকিন আহমেদের শিকার হন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। শামিল হোসেনও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি, আগের ম্যাচের নায়ক নাহিদ রানার ওভারে ব্যক্তিগত মাত্র ৬ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব